Sunday, May 16, 2021

Awshukh (অসুখ)

Awshukh (অসুখ) by aadhpagla (আধপাগলা) প্রকাশকালঃ ফেব্রুয়ারি, ২০২১ ✪ Words : Najmus Saaqib Tune, Vocal, Guitars & Sound Arrangement : Rabi Islam PramaniK Mixing & Mastering : Ragib Neyaz Rafi (স্টুডিও যন্তরমন্তর ঘর) ✪ Credits Tanveer Al Azad (Drums Programming), Artist 404 (Artwork), Tahsin J Roudra (Lyrical Video) ✪ Stay Connected! http://www.facebook.com/aadhpaglaband​ Email: aadhpaglaband@gmail.com

DO LISTEN & SHARE!

Labels: ,

Monday, November 30, 2020

বেকারত্ব (The Jobless)

বেকার যুবকের হঠাৎ অবাক করা ক্লান্ত চোখ,
কিংবা যান্ত্রিকতার আড়ালে বারবার মানসিক ব্যবচ্ছেদ,
অতীতে হারিয়ে ফেলা কিছু স্বপ্ন, লাশকাটা ঘরের দোহাই,
কিংবা অভ্যুক্ত শিশুর আত্মচিৎকার!
আর মনে রাখার মত এক মানববন্ধন . .
ভোরের পাখির তীক্ষ্ন ডাক শহুরে দেয়ালের পাখি,
কিংবা দিনের শুরুতেই সূর্যের বদলে অপরিস্কার কাপের চা..
পরিবারের অর্থের হাহাকার, বেকার যুবকের হৃদয়ের নিয়মিত ধাক্কা..
পরিনামঃ প্রতিটি সকালের মত আরেকটি অসমাপ্ত চায়ের কাপ . .!
তারপরও সূর্যের জ্বলন্ত চোখ, যুবকের রোদ নিয়ে খেলা,
অর্থের কারখানার বড় দালানের দরজায় দরজায় ভিখেরীর মত আগমন, প্রহরীর প্রশমন,
অতঃপর বেমানান রাগী চেহারা!
দুপুরের পার্কের বাদামভাজা, ছেঁড়া পকেটের ছেঁড়া ৫ টাকার নোট,
আবার বেকারত্বের স্বপ্নের জোট, কিংবা স্বপ্নবিক্রেতার হাতছানি!
অতঃপর দীর্ঘ ঘুম; ইচ্ছে ঘুড়ি ।
বিকেলের রোদের হেরে যাওয়া.. তবুও ঘর্মাক্ত শরীর গোধূলীর কাপুরুষতায়,
আবার ক্লান্ত ; সর্বশান্ত ।
ক্ষুদার জ্বালায় হাহাকার, হাসিমাখা চেহারার কৃপনতায়,
আবার দরজায় দরজায় পরদিন সকাল থেকেই ।
ঠিক তখনই, বেঠিক সময়ে বেরসিক বৃষ্টির আগমন,
নাগরিক দুঃখের সাময়িক পলায়ন, হঠাৎ ব্যস্ততা, সৌভাগ্য আর সুখ গায়ে মাখা ।
আবার মাতাল হওয়া, অতিরিক্ত সৌন্দর্যে আবার স্বপ্নদেখা!
নিজেকে আবার হারিয়ে ফেলা ।
হঠাৎ মাঝরাতের উন্মাদনা!
অতঃপর বৈদ্যুতিক শক কিছু স্বপ্নের ! কিংবা একটা খুন !
কিংবা একটা মানসিক আত্মহত্যা, উচু থেকে নিচুতে ডুব দেয়া ।
অতঃপর, হঠাৎ, আবার, বেকারত্বের আরেকটি এপিটাফ! 
১৮-৯-২০১৩
---
Unexpectedly tired tired eyes of a young man, or repeated mental dissections behind the mechanics,
some dreams lost in the past, the
excuse of a corpse
house, or the screams of an adopted child! And one human bond to remember. .
Bird birds dawn penetrating digit city walls,
or the Day of the Sun rather than the dirty cup of tea at the beginning ..
families scrambling for money, the unemployed youth of the heart to push on a regular basis ..
results as another unfinished cup of tea like every morning. .!
Even then the burning eyes of the sun, the youth playing with the sun,
the beggar coming to the door of the big building of the money factory, the soothing of the guard,
then
the disproportionate angry look! Nutcracker in the park at noon, torn Rs 5 note in torn pocket,
again the dream alliance of unemployment, or the hand of the dream seller !
Then long sleep; I wish kite.
Losing the afternoon sun .. Yet the sweaty body in the cowardice of twilight,
tired again; All is well.
The wailing of the hungry, the stinginess of the smiling face,
again at the door from the next morning.
Just then, the arrival of the prosaic rain at the wrong time,
the temporary escape of the citizen's sorrow, the sudden busyness, good luck and happiness.
To be drunk again, to dream of extra beauty again!
Lose yourself again.
Suddenly the midnight frenzy!
Then some dreams of electric shock! Or a murder!
Or a mental suicide, diving from high to low.
Then, suddenly, again, another epitaph of unemployment! 
18-9-2013
 

Labels:

ফেলানী (Felani)

তাহলে চলুক সীমান্তে হত্যা! 
সীমান্ত হোক নরক, জীবন্ত একটা! 
একটা মাত্র ফেলানী গেছে । আরেকটা যাক না! 
আরো একশোটা যাক, দেখতে দেখতে সংখ্যাটা কোটিতে রূপ নিক! একেবারে পুরো বাংলাদেশটাই খেয়ে ফেলুক! তবুও দেশ প্রধানরা থাকুক। 
বি এস এফ থাকুক.. আমার ঘরে বসে থাকা দেহটা থাকুক! 
বাতাসে লাশের গন্ধ থাকুক, মিলেমিশে থাক কিছু হিংস্র হায়েনারা, 
স্বদেশী টাকার বিদেশী বুলেট হাতে, থাক, আর নিজ আদালতে চলুক মীরাক্কেল । 
শূণ্যই থাক ওদের জেল । 
আমরা শুধু বসেই থাকি, কিংবা বাজারের দামী কীবোর্ডটায় ঝড় তুলি! ওদিকে কাটাতারে ঝুলুক ফেলানী, স্বাধীন দেশের বস্ত্রহানি! এসবে কিছুই হবে না জানি, 
স্বাধীনতা, তোকে ক্ষমা করবে না ফেলানী

০৬-০৯-২০১৩
---
Then let's kill at the border! 
Let the border be hell, a living one! 
Only one has been dropped. Don't let another one! 
Let's go to one hundred more, let's see if the number is in the millions! Let's eat the whole of Bangladesh! Yet let the heads of state remain. 
Let there be BSF .. let there be the body sitting in my room! 
Let there be the smell of corpses in the air, let there be some ferocious hyenas in harmony, let there be 
foreign bullets in the hands of domestic money, let there be miracles in your own court 
Emptied their prison. 
We just sit there, or storm the expensive keyboard in the market! On the other hand,
Let Felani (s) being hanged, Clothing loss for an independent country! I know nothing will happen, 
Freedom, You won't be forgiven! 
08-09-2013

Labels: