অতন্দ্রিলা - ০৩ (Atandrila - 03)
অতন্দ্রিলা - ০৩
ম'রে যেও না অতন্দ্রিলা,
শুধু চোখ বুজে থেকো বিছানাটায় ।
তোমার চুলে হাত বোলানোর মুদ্রাদোষে,
দেখবে, সময় কেটে যাবে আনমনেই ।
শুধু, অন্ধকারে-নীরবে পাশে র'বো দু'জনে,
এক, দুই করে হাজারটা জোনাকি গুণবো জানালায়।
অবসাদে জড়িয়ে ধরবো,
কখনও তুমি কাঁদবে কোনো গভীর রাতে, মোমবাতি জ্বালিয়ে চোখ মুছে দেবো,
হয়তো অনেক দীর্ঘ রাত কেটে যাবে এভাবেই,
শুধু ম'রে যেও না, অতন্দ্রিলা ।
তুমি ছাড়া আমার ঘরশূণ্য দুনিয়ায়,
একা একা কাটাতে হবে সব বসন্ত,
দূর থেকে দেখে হাসবে সবাই,
কিংবা ছেলেবেলার কাটাকুটিগুলো কাঁদাবে ভীষণ ।
রহস্যের মত ডুবে থেকো না, তাই পাশে থেকো আগ্রহভরে,
এখনও সময় অনেক বাকি.. দেখো, সব কষ্ট উড়ে যাবে কোনো একদিন,
শুধু 'মরে' যেও না . . .
এগারো মার্চ, দু’হাজার পনের
Labels: Featured, Literature

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home