অতন্দ্রিলা - ০২ (Atandrila - 02)
অতন্দ্রিলা - ০২
রাত পেরিয়ে যাচ্ছে,
আমি আধখাওয়া সিগারেটটা
ছুড়ে ফেলে দিয়ে,
তোমার পাশে এসে বসলাম।
মশারির ভেতরে তোমার
নিথর দেহটা পড়ে আছে ।
কী আশ্চর্য্য! মৃত্যুর
তিন দিন পরও,
তোমার গা থেকে পারফিউমের
গন্ধটা যায় নি।
একটা 'পাগল করা' সুগন্ধ,
একটা উন্মাদ মধ্যরাত..
অনেক্ষণ ধরে, তোমার
চুলে হাত বুলিয়ে দিচ্ছি,
তবু নির্বাক তুমি ;
নিরব তোমার লাশ,
কয়েকবার মৃদুস্বরে
ডাকার পর,
এবার তোমার নাম ধরে
চিৎকার করলাম.. তুমি শুনছো না ।
শুনবেও না বোধয়; কোনোদিন
(দীর্ঘশ্বাস) ।
ঘুম এসে যাক, তবুও তোমার
কপালে আমি জোছনা দেখবো ।
যে জোছনা জানলা দিয়ে
ঢুকে, আমাদের বিছানা ভিজিয়ে দিয়েছে অনেকবার...
রাত পেরিয়ে যাচ্ছে,
কল্পিত রাতপরীরা কেবলই
নেমে পড়েছে শহরের অলিতে-গলিতে,
ছিন্ন কোনো ফুটপাতে
জেঁকে বসেছে ঘুম,
অদূরের স্টেশন থেকে
ছেড়ে যাচ্ছে শেষ রাতের ট্রেন...
এমনি কোনো এক রাতে,
তোমার-আমার কিছু বোঝাপড়া শেষ করার কথা ছিল..
কিন্তু, অতন্দ্রিলা?
শুরুই তো নেই..
শেষ কী করে হবে, বলো?
৩০-১০-২০১৪
(শেষ দু'লাইন সৈকত কুন্ডু'র
"প্রেম" থেকে ধার করা)
Labels: Featured, Literature

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home