Monday, November 30, 2020

বেকারত্ব (The Jobless)

বেকার যুবকের হঠাৎ অবাক করা ক্লান্ত চোখ,
কিংবা যান্ত্রিকতার আড়ালে বারবার মানসিক ব্যবচ্ছেদ,
অতীতে হারিয়ে ফেলা কিছু স্বপ্ন, লাশকাটা ঘরের দোহাই,
কিংবা অভ্যুক্ত শিশুর আত্মচিৎকার!
আর মনে রাখার মত এক মানববন্ধন . .
ভোরের পাখির তীক্ষ্ন ডাক শহুরে দেয়ালের পাখি,
কিংবা দিনের শুরুতেই সূর্যের বদলে অপরিস্কার কাপের চা..
পরিবারের অর্থের হাহাকার, বেকার যুবকের হৃদয়ের নিয়মিত ধাক্কা..
পরিনামঃ প্রতিটি সকালের মত আরেকটি অসমাপ্ত চায়ের কাপ . .!
তারপরও সূর্যের জ্বলন্ত চোখ, যুবকের রোদ নিয়ে খেলা,
অর্থের কারখানার বড় দালানের দরজায় দরজায় ভিখেরীর মত আগমন, প্রহরীর প্রশমন,
অতঃপর বেমানান রাগী চেহারা!
দুপুরের পার্কের বাদামভাজা, ছেঁড়া পকেটের ছেঁড়া ৫ টাকার নোট,
আবার বেকারত্বের স্বপ্নের জোট, কিংবা স্বপ্নবিক্রেতার হাতছানি!
অতঃপর দীর্ঘ ঘুম; ইচ্ছে ঘুড়ি ।
বিকেলের রোদের হেরে যাওয়া.. তবুও ঘর্মাক্ত শরীর গোধূলীর কাপুরুষতায়,
আবার ক্লান্ত ; সর্বশান্ত ।
ক্ষুদার জ্বালায় হাহাকার, হাসিমাখা চেহারার কৃপনতায়,
আবার দরজায় দরজায় পরদিন সকাল থেকেই ।
ঠিক তখনই, বেঠিক সময়ে বেরসিক বৃষ্টির আগমন,
নাগরিক দুঃখের সাময়িক পলায়ন, হঠাৎ ব্যস্ততা, সৌভাগ্য আর সুখ গায়ে মাখা ।
আবার মাতাল হওয়া, অতিরিক্ত সৌন্দর্যে আবার স্বপ্নদেখা!
নিজেকে আবার হারিয়ে ফেলা ।
হঠাৎ মাঝরাতের উন্মাদনা!
অতঃপর বৈদ্যুতিক শক কিছু স্বপ্নের ! কিংবা একটা খুন !
কিংবা একটা মানসিক আত্মহত্যা, উচু থেকে নিচুতে ডুব দেয়া ।
অতঃপর, হঠাৎ, আবার, বেকারত্বের আরেকটি এপিটাফ! 
১৮-৯-২০১৩
---
Unexpectedly tired tired eyes of a young man, or repeated mental dissections behind the mechanics,
some dreams lost in the past, the
excuse of a corpse
house, or the screams of an adopted child! And one human bond to remember. .
Bird birds dawn penetrating digit city walls,
or the Day of the Sun rather than the dirty cup of tea at the beginning ..
families scrambling for money, the unemployed youth of the heart to push on a regular basis ..
results as another unfinished cup of tea like every morning. .!
Even then the burning eyes of the sun, the youth playing with the sun,
the beggar coming to the door of the big building of the money factory, the soothing of the guard,
then
the disproportionate angry look! Nutcracker in the park at noon, torn Rs 5 note in torn pocket,
again the dream alliance of unemployment, or the hand of the dream seller !
Then long sleep; I wish kite.
Losing the afternoon sun .. Yet the sweaty body in the cowardice of twilight,
tired again; All is well.
The wailing of the hungry, the stinginess of the smiling face,
again at the door from the next morning.
Just then, the arrival of the prosaic rain at the wrong time,
the temporary escape of the citizen's sorrow, the sudden busyness, good luck and happiness.
To be drunk again, to dream of extra beauty again!
Lose yourself again.
Suddenly the midnight frenzy!
Then some dreams of electric shock! Or a murder!
Or a mental suicide, diving from high to low.
Then, suddenly, again, another epitaph of unemployment! 
18-9-2013
 

Labels:

ফেলানী (Felani)

তাহলে চলুক সীমান্তে হত্যা! 
সীমান্ত হোক নরক, জীবন্ত একটা! 
একটা মাত্র ফেলানী গেছে । আরেকটা যাক না! 
আরো একশোটা যাক, দেখতে দেখতে সংখ্যাটা কোটিতে রূপ নিক! একেবারে পুরো বাংলাদেশটাই খেয়ে ফেলুক! তবুও দেশ প্রধানরা থাকুক। 
বি এস এফ থাকুক.. আমার ঘরে বসে থাকা দেহটা থাকুক! 
বাতাসে লাশের গন্ধ থাকুক, মিলেমিশে থাক কিছু হিংস্র হায়েনারা, 
স্বদেশী টাকার বিদেশী বুলেট হাতে, থাক, আর নিজ আদালতে চলুক মীরাক্কেল । 
শূণ্যই থাক ওদের জেল । 
আমরা শুধু বসেই থাকি, কিংবা বাজারের দামী কীবোর্ডটায় ঝড় তুলি! ওদিকে কাটাতারে ঝুলুক ফেলানী, স্বাধীন দেশের বস্ত্রহানি! এসবে কিছুই হবে না জানি, 
স্বাধীনতা, তোকে ক্ষমা করবে না ফেলানী

০৬-০৯-২০১৩
---
Then let's kill at the border! 
Let the border be hell, a living one! 
Only one has been dropped. Don't let another one! 
Let's go to one hundred more, let's see if the number is in the millions! Let's eat the whole of Bangladesh! Yet let the heads of state remain. 
Let there be BSF .. let there be the body sitting in my room! 
Let there be the smell of corpses in the air, let there be some ferocious hyenas in harmony, let there be 
foreign bullets in the hands of domestic money, let there be miracles in your own court 
Emptied their prison. 
We just sit there, or storm the expensive keyboard in the market! On the other hand,
Let Felani (s) being hanged, Clothing loss for an independent country! I know nothing will happen, 
Freedom, You won't be forgiven! 
08-09-2013

Labels:

Thursday, November 19, 2020

Secondhand Mon (সেকেন্ডহ্যান্ড মন)

"সেকেন্ডহ্যান্ড মন বৃষ্টিস্নাত নগরের গান। যে নগরে এক দুঃখী মানুষ বৃষ্টিতে ভিজে গভীর রাতে এই গান গাইছে তাকে ছেড়ে যাওয়া কোনো এক প্রেমিকাকে স্মরণ করে। বৃষ্টি থামলে চাঁদ বিষণ্ণ জোছনা ছড়ায়। দুই একটা গাড়ি হর্ণ বাজিয়ে চলে যায়। আর দুঃখী মানুষটা পুরোনো প্রেমিকার কথা মনে করে গান গায়। আসলে মন কখনো সেকেন্ডহ্যান্ড হয় না। কিন্তু দুঃখী মানুষটা নিজের মনটাকে সেকেন্ডহ্যান্ড ভাবে। কল্পনার আর কী দোষ?" 

Secondhand Mon (সেকেন্ডহ্যান্ড মন)
by aadhpagla - আধপাগলা

Lyrics & Percussion : Najmus Saaqib
Tune, Composition, Vocal & Guitar : Rabi Islam PramaniK
Harmonisation : Argha Dev
Bass : Sayed Pranto
Piano, Mixing & Mastering : Ragib Neyaz RaFi
(A "স্টুডিও যন্তরমন্তর ঘর" Production)

Listen, Here!

Labels: , ,

Manush (মানুষ)

Manush (মানুষ)

Lyrics : Najmus Saaqib
Tune : Rabi Islam PramaniK & Najmus Saaqib
Composition : aadhpagla
Vocal & Guitar - Rabi Islam PramaniK
Guitar - Mugdho Rahman
Ukulele & Harmonisation - Argha Dev
Cajon - Najmus Saaqib
Released in February, 2016.
***
Listen, Here
***

Verse 01
   G   Am   G
কত প্রাণ ধূলোয় মিশে গেলো, বাড়ছে অভিশাপ,
ধর্মটাকে পুঁজি করে, করছিস কেনো পাপ?
ধর্মযুদ্ধের নোংরা খেলায় মানবজাতির মান,
নেমে গেলো অনেক নিচে, ভেঙ্গে খানখান।
Pre-Chorus 01
  G   Am  G-F-C
বুলেট বোমা ছড়িয়ে রেখে, ভেবেছিস পাড় পাবি?
ধর্ম যদি মেনেই থাকিস তবে ঐ নরকেই যাবি।
Chorus
C  Am  Em  Am
C   G   F   C
রোজই তোদের খুনোখুনি
দেখছি কত লাশ,
শিশুর রক্ত মুছে ফেলে,
একটু তোরা হাস।
ধ্বংস হয় বাড়ি গাড়ি,
প্রাণগুলো পুড়ে ছাই,
সবার উপরে মানুষ সত্য,
তাহার উপরে নাই..
সবার উপরে মানুষ সত্য,
তাহার উপরে নাই।
Verse 02
শান্তি যদি পেতেই চাস, মিলেমিশেই থাক,
নোংরা মনের মানুষগুলো, নর্দমাতেই যাক।
পৃথিবীটা গোল না হয়ে যদি চারকোণা হতো,
মানুষগুলো তবে চারকোণাতেই আটকে থেকে যেতো।
Pre-Chorus 02
নিজের ধর্ম নিজের কাছে, নিজেরা নিয়েই থাক,
জঙ্গিবাদ আর দুষ্টমন্ত্র এবার নিপাত যাক . .

Labels: , ,

Sunday, November 15, 2020

অতন্দ্রিলা - ০৩ (Atandrila - 03)

অতন্দ্রিলা - ০৩ 

ম'রে যেও না অতন্দ্রিলা,
 
শুধু চোখ বুজে থেকো বিছানাটায় ।
 
তোমার চুলে হাত বোলানোর মুদ্রাদোষে,
 
দেখবে, সময় কেটে যাবে আনমনেই ।
 
শুধু, অন্ধকারে-নীরবে পাশে র'বো দু'জনে,
 
এক, দুই করে হাজারটা জোনাকি গুণবো জানালায়।
 
অবসাদে জড়িয়ে ধরবো,
 
কখনও তুমি কাঁদবে কোনো গভীর রাতে, মোমবাতি জ্বালিয়ে চোখ মুছে দেবো,
 
হয়তো অনেক দীর্ঘ রাত কেটে যাবে এভাবেই,
 
শুধু ম'রে যেও না, অতন্দ্রিলা ।
 
তুমি ছাড়া আমার ঘরশূণ্য দুনিয়ায়,
 
একা একা কাটাতে হবে সব বসন্ত,
 
দূর থেকে দেখে হাসবে সবাই,
 
কিংবা ছেলেবেলার কাটাকুটিগুলো কাঁদাবে ভীষণ ।
 
রহস্যের মত ডুবে থেকো না, তাই পাশে থেকো আগ্রহভরে,
 
এখনও সময় অনেক বাকি.. দেখো, সব কষ্ট উড়ে যাবে কোনো একদিন,
 
শুধু 'মরে' যেও না . . .
 


এগারো মার্চ, দু’হাজার পনের


Labels: ,

অতন্দ্রিলা - ০২ (Atandrila - 02)

অতন্দ্রিলা - ০২

রাত পেরিয়ে যাচ্ছে,

আমি আধখাওয়া সিগারেটটা ছুড়ে ফেলে দিয়ে,

তোমার পাশে এসে বসলাম।

মশারির ভেতরে তোমার নিথর দেহটা পড়ে আছে ।

কী আশ্চর্য্য! মৃত্যুর তিন দিন পরও,

তোমার গা থেকে পারফিউমের গন্ধটা যায় নি।

একটা 'পাগল করা' সুগন্ধ, একটা উন্মাদ মধ্যরাত..

অনেক্ষণ ধরে, তোমার চুলে হাত বুলিয়ে দিচ্ছি,

তবু নির্বাক তুমি ; নিরব তোমার লাশ,

কয়েকবার মৃদুস্বরে ডাকার পর,

এবার তোমার নাম ধরে চিৎকার করলাম.. তুমি শুনছো না ।

শুনবেও না বোধয়; কোনোদিন (দীর্ঘশ্বাস) ।

ঘুম এসে যাক, তবুও তোমার কপালে আমি জোছনা দেখবো ।

যে জোছনা জানলা দিয়ে ঢুকে, আমাদের বিছানা ভিজিয়ে দিয়েছে অনেকবার...

রাত পেরিয়ে যাচ্ছে,

কল্পিত রাতপরীরা কেবলই নেমে পড়েছে শহরের অলিতে-গলিতে,

ছিন্ন কোনো ফুটপাতে জেঁকে বসেছে ঘুম,

অদূরের স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে শেষ রাতের ট্রেন...

এমনি কোনো এক রাতে, তোমার-আমার কিছু বোঝাপড়া শেষ করার কথা ছিল..

কিন্তু, অতন্দ্রিলা? শুরুই তো নেই..

শেষ কী করে হবে, বলো?


৩০-১০-২০১৪

(শেষ দু'লাইন সৈকত কুন্ডু'র "প্রেম" থেকে ধার করা)

 

Labels: ,

অতন্দ্রিলা - ০১ (Atandrila - 01)

অতন্দ্রিলা - ০১


তুমি ম'রে যাওনি, অতন্দ্রিলা

কেবল খুনসুটিভরা লুকোচুরি খেলছো ।

দিনজুড়ে যখন সময় ছিল না আমার,

ব্যস্ততায় তোমার দিকে তাকাই নি, একবারও;

তুমি ঠিকই জেগে ছিলে রাতের পর রাত,

কফি বানিয়েছে কোন অবসরে,

তবু আমার পিঠ আগলে বেঁচে ছিলে ।

সময়ঘড়ি বড্ড দ্রুত চলেছে,

কবে যে অনৈতিক সম্পর্কটা দু'বছরে পৌঁছেছে, টেরই পাই নি . . ।

আমি এখনও আমার বিছানা জুড়ে তোমার শরীরের গন্ধ পাই,

আমি এখনও আমার আয়নায় তোমার চুল আচড়ানো দেখি,

আমি এখনও আমার দরজায় তোমার আঙ্গুলের টোকা পাই,

আর এখনও দুঃখ পেলে, তোমার ছোঁয়ায় সুখ খুঁজি..

 

তুমি ম'রে যাওনি, অতন্দ্রিলা, শুধু মিশে গেছো আমার শরীরে . .

 

২৯/১০/২০১৪

 

Labels: ,

Autumn 2018

 Autumn 2018

(An open letter to a friend) 

The day I left Dhaka was full of uncertainty. I was stuck & I thought I would be stuck anywhere, this time. I could hardly think of anything. Since day one, you inspired me to make mistakes & I did make mistakes for which I'll never feel any regret. We actually didn't know when to stop. On our first day of meeting, transcendent days & nights in the cottage, stoned evening beside IBA, thrilling darkness in the baby taxi, watching two suns in the sunset lying in arms of you, shaking head listening to the music & passing a lot of time by gossiping about love, music and movies - these were shooting emotional bullets right on every single inch of my body. I had learned a lot from you & I will remember you as my solid soul of destruction. Get yourself to be known that the songs we've listened together ain't lies. I often thought, if we ever stop talking the songs will appear as we're close to each other. My mistakes, my beautiful memories which you can't take away from me and the autumn of 2018 will make me blue every time i think of that august. Even every hair fall reminds me of you, your name's first letter. And I believe, what you've mentioned in your last text are not the words you wanna say to me about myself, my music and others. These are extremely beautiful & I will live by. 

UFO 

October, 2018

P.S. - From you I've learned a procedure to reduce grief. Yeah, it works. When i shake my head playing a song in my mobile it helps to bring a nice & happy smile on my face. It really works.

Labels: ,

কেউ একজন - Someone

কেউ একজন
তুমি, আমি, কেউ জানলে না,
শুধু আমাদের তরে ভেবে গেছে একজন ।
নিজের জন্য রাখা হয় নি কিছু,
কবরে ঘুমিয়ে শুধু ম্লান দেহে ।
তাকানো হয় নি দু'চোখ ভরা স্বপ্নে তার,
পার হয়েছে দিন; শুধু ধুকেছে কঠিন রোগে
আকাশ হয়েছে ছোট, 'নীল' গেছে চুরি,
আমরা শুধু মত্ত ছিলাম নিজের ভাগে ।
এই ঘরে, কতদিন শুয়ে ছিল,
স্বপ্ন বুনেছে শুধু আমাদের নিয়ে ।
কান্নায় ভিজেছে চিবুক, চুপচাপ দেখেছে সবাই,
নেয় নি খোঁজ কেউই, বিছানার পাশে গিয়ে . . মানা হয় নি;
কোনো কিছু চলে নি তার কথায়,
ঢাকা পড়ে গেছে অতীত সবই তাঁর,
ভুলিনি আমি; চোখে হয়েছে জমা,
আজও তাই এইসব দৃশ্য মনে ভাসে আমার . . .
 

৩০ মার্চ, ২০১৫


Labels: ,